ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারের দোহায় "বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং গরিব দেশগুলোর ওপর এর প্রভাব" শীর্ষক তিন দিনের এক আলোচনায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (এমডিজি) বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।
স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে এক লিখিত ভাষণে মির্জ্জা আজিজ এ বিষয়ে ধনী দেশগুলোর করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দোহার আলোচনায় বাংলাদেশের অর্থ উপদেষ্টা বলেন, "ধনী দেশগুলো গরিব দেশগুলোকে দেওয়া প্রতিশ্র"তি রক্ষা করতে পারেনি। মোট জাতীয় আয়ের ০ দশমিক ৭ শতাংশ গরিব দেশগুলোকে বরাদ্দ দেওয়ার প্রতিশ্র"তি থাকলেও ধনী দেশগুলো তা করেনি। পাশাপাশি উন্নয়শীল দেশের জন্য বৈদেশিক সহায়তা দেওয়ার অঙ্গীকারও তারা রাখতে পারেনি।"
উন্নত দেশগুলোতে শুল্ক ও কোটামুক্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রতিশ্র"তি পূরণ হয়নি বলেও অভিযোগ করেন অর্থ উপদেষ্টা।
মির্জ্জা আজিজুল জ্বালানি খাতে সংকট উত্তরণে ধনী দেশগুলোর প্রতি বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বৈশ্বিক ভারসাম্যহীনতা, বিশ্ব বাণিজ্য সংস্থার নিস্ফল আলোচনা, জলবায়ু পরিবর্তনের হার, তেল ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, খাদ্যমূল্য বৃদ্ধি- এসবই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে প্রধান অন্তরায়।
অর্থ উপদেষ্টা আগামী ১৫ নভেম্বর থেকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের মাধ্যমে বাজার ও বিশ্ব অর্থনীতি বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমটি/এএল/এসকে/২১৫৭ঘ.
bdnews24