২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে অস্ত্রসহ কিশোর মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার

বাঁশখালী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দুটি দেশি বন্দুকসহ এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় থানার সামনে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি করে আনোয়ারা হাইরিয়ে কওমী মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র এমদাদুল হকের (১৫) কাছে থাকা একটি ব্যাগ থেকে দুটি দেশি বন্দুক উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বাঁশখালী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দুটি দেশি বন্দুকসহ এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় থানার সামনে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি করে আনোয়ারা হাইরিয়ে কওমী মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র এমদাদুল হকের (১৫) কাছে থাকা একটি ব্যাগ থেকে দুটি দেশি বন্দুক উদ্ধার করে পুলিশ। এমদাদের বাড়ি পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি গ্রামে। তার বাবার নাম নুরুল আলম। বাঁশখালী থানার উপপরিদর্শক নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, এমদাদ বলেছে আমির হোসেন প্রকাশ লেদু নামে এক সিএনজি অটোরিকশা চালক তাকে অস্ত্রগুলো শহরে নিয়ে যাওয়ার জন্য দেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/১৯৩৩ঘ.