ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, আসন্ন নির্বাচন জরুরি অবস্থার মধ্যে অনুষ্ঠিত হবে না।
ইসির পক্ষ থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য সরকারকে ইতোমধ্যে অনুরোধ করার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা আশা করছি, উপযুক্ত সময়ে অবশ্যই জরুরি অবস্থা তুলে নেওয়া হবে।"
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মদের সঙ্গে সোমবার বঙ্গভবনে সাক্ষাতের পর উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।
শামসুল হুদা বলেন, ''সর্বশেষ নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে নির্বাচন কমিশন জরুরি অবস্থা তুলে নেওয়ার ব্যাপারে অনুরোধ জানিয়েছিল। প্রধান উপদেষ্টা এ বিষয়ে একমত পোষণ করেছেন এবং নিশ্চিত করেছেন যে, উপযুক্ত সময়ে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে।''
তিনি বলেন, ''জরুরি অবস্থা প্রত্যাহার এখনকার বহুল আলোচিত একটি বিষয়। সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। জরুরি অবস্থার মধ্যে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে না।''
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে দণ্ডিত নেতাদের প্রার্থী করার ব্যাপারে ইসির অবস্থান কি জানতে চাইলে সিইসি বলেন, ''এটা আমাদের বিষয় নয়। আমরা শুধু মাঠে রেফারির দায়িত্ব পালন করছি। মাঠে কারা খেলবেন আর কারা খেলবেন না
bdnews24