২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপি নেতাকে হত্যা করে ছয় লাখ টাকা লুট

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে রোববার সকালে আরিফ হোসেন নামে একজন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছেন সন্ত্রাসীরা। তারা আরিফের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছয় লাখ টাকা লুটে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

পাবনা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে রোববার সকালে আরিফ হোসেন নামে একজন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছেন সন্ত্রাসীরা। তারা আরিফের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছয় লাখ টাকা লুটে নিয়ে গেছে। এ সময় আরিফের ছোট ভাই আল আমিনও গুলিবিদ্ধ হন। নিহত ব্যাবসায়ী আরিফ সাঁথিয়া উপজেলার হরিদেবপুর গ্রামের ইউসুফ আলী নায়েবের ছেলে এবং কাশীনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ জানান, সকাল ৯টার দিকে ৫/৬জন সশস্ত্র সন্ত্রাসী একটি প্রাইভেটকারে করে কাশীনাথপুর বাজারে আসে এবং আরিফের দোকানে এলোপাতাড়ি গুলি করে। এতে আরিফ ঘটনাস্থলেই মারা যান। এরপর সন্ত্রাসীরা ক্যাশ বাক্সে রাখা ছয় লাখ টাকা লুট করে। তিনি বলেন, সুজাগরের নাজিরগঞ্জ ঘাটে প্রাইভেটকারটি ফেলে ট্রলারে করে সন্ত্রাসীদের রাজবাড়ীর দিকে পালিয়ে যেতে দেখেছে স্থানীয়রা। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৭৩৬ ঘ.