২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার নদীগুলোকে বাঁচাতে প্রধান উপদেষ্টার আহ্বান

ঢাকাকে বাসযোগ্য করতে বুড়িগঙ্গাসহ অন্যান্য নদীগুলো বাঁচানোর জন্য ঢাকার মেয়রসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমদ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকাকে বাসযোগ্য করতে বুড়িগঙ্গাসহ অন্যান্য নদীগুলো বাঁচানোর জন্য ঢাকার মেয়রসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমদ। শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা নগরীর ৪০০ বছর পূর্তিতে তিন বছরব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিনি এ আহ্বান জানান। ঢাকাকে বাসযোগ্য, কর্মমুখর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি দিতে ঢাকার সিটির মেয়র, ওয়ার্ড কমিশনার, নগর পরিকল্পনাবিদ ও সচেতন নগরবাসীর আহ্বান জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন," বুড়িগঙ্গা,ধলেশ্বরী, শীতলক্ষা,তুরাগ ঢাকার আশপাশে ধমনীর মতো প্রবাহমান। ঢাকা মহানগরীকে বাঁচাতে হলে নদীগুলোকে বাঁচাতে হবে। নদীগুলোর সংযোগ খাল ও জলাশয়গুলোকে পুনরুদ্ধার ও সচল করতে হবে।" ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ও লুপ্ত গৌরব পুনরুদ্ধারে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বড় কাটরাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভালোভাবে সংরক্ষণে উদ্যোগ নিতে প্রত