২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার নিন্দা

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 05:20 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মান্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। ভারতীয় রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছে পাঠানো এক বার্তায় ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, "এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের মানুষের পাশে রয়েছে।" রাষ্ট্রপতি বুধবারের সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা ওই হামলার কঠোর নিন্দা জানান এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। হামলায় আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং সন্ত্রাসীদের হাতে জিম্মি হওয়া নাগরিকরা শিগগিরই মুক্তি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার রাতে মুম্বাইয়ের হোটেল তাজ ও হোটেল ওবেরয়ে হামলা চালিয়ে শতাধিক লোককে হত্যা করে সন্ত্রাসীরা। দুটি হোটেলেই কেশ কিছু মানুষকে জিম্মি করে তারা। বৃহস্পতিবার কামান্ডো অভিযান চালিয়ে হোটেল তাজ থেকে জিম্মিদের মুক্ত করা হয়। হামলায় নিহতদের মধ্যে অন্তত ৬ জন বিদেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/২৩১৫ ঘ.