২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে ডা. মিলন দিবস

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সন্ত্রাসী হামলায় নিহত ডা. মিলনকে স্মরণ করে বৃহস্পতিবার দিবসটি পালন করছে বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 06:09 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বৈরাচারবিরোধী আন্দোলনে সন্ত্রাসী হামলায় নিহত ডা. মিলনকে স্মরণ করে বৃহস্পতিবার দিবসটি পালন করছে বিভিন্ন সংগঠন। ১৯৯০ সালের এ দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ডা. শামসুল আলম খান মিলন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভায় যোগ দিতে ঢাকা মেডিকেল কলেজ থেকে রিকশায় রওনা হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আসার পর সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি। ডা. মিলনের মৃত্যুর পর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানীসহ সারা দেশ। পরবর্তীতে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পৃথক বাণী দিয়েছেন। শেখ হাসিনা তার বাণীতে বলেন, "যে অসা