ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষ রন্ধন কর্মী (শেফ) ও রেস্তোরাঁ কর্মী তৈরির লক্ষ্যে মঙ্গলবার সিলেটে ইউসেফ-বিএমইটি হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু হয়েছে।
দুপুর ১২টায় নগরীর দক্ষিণ সুরমার আলমপুরে এই হোটেল ও ক্যাটারিং ইনিস্টউটিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইফতেখার আহমদ চৌধুরী।
যুক্তরাজ্য সরকারের অর্থায়নে এবং ইউসেপ বাংলাদেশ ও বাংলাদেশ কর্মসংস্থান ব্যুরোর উদ্যোগে ইউসেফ-বিএমইটি হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং ইনস্টিটিউটটি স্থাপন করা হচ্ছে।
প্রথম পাঁচ বছরে এই প্রতিষ্ঠান থেকে প্রায় তিনশ' দক্ষ কর্মী তৈরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই ক্যাটারিং ইন্সটিউট স্থাপনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি) চার লাখ পাউন্ড অর্থ সহায়তা দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার ডানকান নরম্যান বলেন, "বাংলাদেশ, বিশেষ করে সিলেটের জন্য এটি একটি সুখবর। কারণ যুক্তরাজ্যের সঙ্গে সিলেটের ঘনিষ্ট যোগাযোগ রয়েছে।"
সরকার সিলেটে ইন্সটিটিউটটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কারণ ব্রিটেনে রেস্তোরাঁ কর্মীদের অধিকাংশই সিলেট অঞ্চল থেকে যাওয়া বাংলাদেশি। এছাড় ব্রিটেনজুড়ে প্রায় ১২ হাজার প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন রেস্তোরাঁ রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপদেষ্টা বলেন, "ক্যাটারিং ইনস্টিউট মানব সম্পদ উন্ন্য়ন ও কর্মসংস্থানে বড় ভূমিকা পালন করবে।"
ডিএফআইডির আবাসিক প্রতিনিধি ক্রিস অস্টিন বলেন, "বাংলাদেশের যুব স
bdnews24