ময়মনসিংহ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের ভালুকা উপজেলায় সোমবার গভীররাতে একটি পোশাক কারখানার আনসার সদস্যদের হাত-পা বেঁধে ছয়টি বন্দুক ও ১১৯ রাউন্ড গুলি লূট করেছে একদল ডাকাত।
তবে মঙ্গলবার ওই পোশাক কারখানা এলাকা থেকে লুট হওয়া সব বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বাকি ১১৮ রাউন্ড গুলি এখনও উদ্ধার করা যায়নি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার তিন নিরাপত্তাকর্মীসহ ১২জনকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ফিরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালী এলাকার ওয়েষ্ট নিটওয়্যার কোম্পানি লিমিটেড (সাবেক আইটিসিএল) নামের একটি পোশাক কারখানায় ঢুকে নিরাপত্তার দায়িত্বে থাকা নয় আনসার সদস্যকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা তাদের ব্যবহৃত ছয়টি বন্দুক ও ১১৯ রাউন্ড গুলি লুট করে পালিয়ে যায়।
মঙ্গলবার ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল যায় এবং কারখানা ভবনের সীমানা দেয়ালের বাইরে ও ভেতরে তল্লাশি চালিয়ে ছয়টি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য ১২জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- আনসার সদস্য গোলাপ (৪০), হেলিম উদ্দিন (৩২), তারা মিয়া (২৫), ফারুক (২১), নাজমুল ইসলাম (২২), গোলাম মোস্তফা (৩২), সানাউল
bdnews24