২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই এগিয়ে এলে দুর্নীতি রোধ করা সম্ভব: হাসান মশহুদ

সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে সমাজ থেকে দুর্নীতি সমূলে উৎপাটন করা সম্ভব হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

জামালপুর , নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে সমাজ থেকে দুর্নীতি সমূলে উৎপাটন করা সম্ভব হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, "জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালে দুর্নীতি বিরোধী আন্দোলন সফল হবে। দুর্নীতি কমে যাবে।" সোমবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসন ও সুধী সমাজের সঙ্গে 'দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ গ্রহণ' বিষয়ক এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এ কথা বলেন। সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউদ্দিন আহম্মেদ, পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা। এর আগে তিনি জামালপুর সার্কিট হাউসে জেলা ও উপজেলা র্দ্নুীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.