২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিস এক্সপো-র অনলাইন নিউজ পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সফটওয়্যার মেলা 'বেসিস সফট এক্সপো ২০০৯' এর অনলাইন নিউজ পার্টনার থাকবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সফটওয়্যার মেলা 'বেসিস সফট এক্সপো ২০০৯' এর অনলাইন নিউজ পার্টনার থাকবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সোমবার কারওয়ান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যালয়ে মেলার আয়োজক বেসিসের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চুক্তি সই হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে চুক্তিতে সই করেন রাশেদ আহসান। একই অনুষ্ঠানে টেলিভিশন পার্টনার হিসেবে এটিএন বাংলা, সংবাদপত্র হিসেবে ডেইলি নিউ এজ, রেডিও পার্টনার হিসেবে রেডিও টুডে ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে লিঙ্ক থ্রি টেকনোলজির সঙ্গেও চুক্তি সই করে বেসিস। এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী, নিউ এজের ব্যবস্থাপনা সম্পাদক এরশাদ খন্দকার, রেডিও টুডে'র সৈয়দ সাইফ, লিঙ্ক থ্রি টেকনোলজির সভাপতি শেখ রায়হান আহমেদ ও বেসিসের ন্যাশনাল ইভেন্ট কমিটির চেয়ারম্যান এ তৌহিদ নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২১৪৯ঘ.