ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগপন্থী 'সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ' নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
মোট ১৪টি আসনের মধ্যে এ প্যানেল পেয়েছে ১২টি আসন। বিএনপিপন্থী 'জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম' জয়ী হয়েছে দু'টি আসনে।
শুক্রবার সকালে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার শফিক আহম্মেদ।
সাধারণ আসনে নির্বাচিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতারা হলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহম্মেদ, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ রেজাউর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এম. ইনায়েতুর রহিম, বার কাউন্সিলের সাবেক সদস্য এ এইচ এম জহিরুল ইসলাম খান, পরিমল চন্দ্র গুহ ও অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।
একই প্যানেল থেকে অঞ্চলভিত্তিক আসনে নির্বাচিতরা হলেন- গ্র"প-এ (বৃহত্তর ঢাকা) মোহাম্মদ ইস্রাফিল, গ্র"প-বি (বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল ও ফরিদপুর) এ. এইচ. এম. খালেকুজ্জামান, গ্র"প সি (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী) এ এম আনোয়ারুল কবির, গ্র"প-ডি (বৃহত্তর সিলেট ও কুমিল্লা) মো. মিসবাহ উদ্দিন সিরাজ এবং গ্র"প এফ (বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া) মো. ইয়াহিয়া।
এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী আইনজীবী ফোরাম থেকে গ্র"প ই (বৃহত্তর খুলনা, পটুয়াখালী ও বরিশাল) আব্দুল মালেক ও গ্র"প-জি (বৃহত্তর পাবনা, রংপুর, বগুড়া ও দিনাজপুর) বদরুল ইসলাম চুন্নু নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার সারা দেশের ৭৭টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাতটি সাধারণ আসনের জন্য ৩৬ জন এবং গ্র"পভিত্তিক সাতটি আসনের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সারা দেশে মোট ভোটার ছিলেন ২৯ হাজার ১২১ জন। নির্বাচিত প্রার্থীরা তাদের প্রথম সভায় তাদের ১৪ জনের মধ্য থেকে সংগঠনের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করবেন।
পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান।
সর্বশেষ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের মার্চে। ২০০৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/২০০৪ঘ.
bdnews24