ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) চেয়ারম্যান মুফলেহ আর ওসমানীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
সংস্থাপন মন্ত্রণালয়ের রোববার এ আদেশ জারি করে।
এতে বলা হয়, 'বিআইআইএসএস বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান মুফলেহ আর ওসমানীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল কর হয়েছে। এই আদেশ গত ৩১ অক্টোবর, ২০০৮ থেকে কার্যকর হবে।'
এছাড়া উপ সচিব পর্যায়ের দুই কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।
অর্থ বিভাগের উপ সচিব মাহমুদা আখতার মীনাকে জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ সচিব আবদুর রহমানকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯২৫ ঘ.
bdnews24