২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম সচিব ও উপ সচিব পর্যায়ের ১২ কর্মকর্তা বদলি

প্রশাসনের একজন যুগ্ম সচিব ও ১১ জন উপ সচিব পর্যায়ের কর্মকর্তার পদে শনিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন যুগ্ম সচিব ও ১১ জন উপ সচিব পর্যায়ের কর্মকর্তার পদে শনিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে কর্মরত যুগ্ম-সচিব এটিএম মোস্তফা কামালকে স্থানীয় সরকার কমিশনের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। উপ সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব রফিকুল আলমকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের পরিচালক, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন আহমেদ মজুমদারকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক শাহাদত হোসেন মজুমদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব (পিএস) আবুল বাশার মো. আরশাদ হোসেনকে সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব রইসুল আলম মণ্ডল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব মাহমুদা আক্তারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব কমল কান্তি বৈদ্য ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব এমএম সুলতান মাহমুদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব আরশাদ হোসেনকে অর্থ বিভাগে এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের পরিচালক আব্দুল খালেককে তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব আজিজুর রহমানকে একই মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯১০ ঘ.