ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যান্ত্রিক ত্র"টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন চার নম্বর ইউনিটটি শুক্রবার গভীর রাতে বন্ধ হয়ে গেছে।
ত্র"টি সারানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।
বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল খালেক সাংবাদিকদের জানান, রাত দেড়টার দিকে টারবাইনে ত্র"টির কারণে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন হঠাৎ করে বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, "যান্ত্রিক ত্র"টি সারানোর কাজ চলছে। ইউনিটটি উৎপাদনে ফিরতে ৪/৫ দিন লাগতে পারে।"
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটে মোট উৎপাদন ক্ষমতা ৭২৮ মেগাওয়াট। একটি ইউনিট বন্ধ থাকলেও বাকি সাতটি চালু রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24