জয়পুরহাট, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন তালুকদারের বাসা থেকে মঙ্গলবার ভোর রাতে পাঁচটি পাইপগান উদ্ধার করেছে র্যাব।
এ সময় বেলাল বাড়ি ছিলেন না।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শাহ আলী জানান, কালাই পৌর এলাকার তালুকদার পাড়ার বাসায় অস্ত্র মজুদ করা হচ্ছে- এ খবর পেয়ে র্যাব সদস্য অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে বাসা তল্লাশি করে বেলাল হোসেনের কক্ষ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়।
তিনি জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে বেলাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে কালাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২০ ঘ.
bdnews24