রংপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রামবাসীর হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য অশোক সিংকে হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাত পৌনে ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিডিআর কর্মকর্তা মেজর মাহবুব বিএসএফ কর্মকর্তা কর্নেল ডা. টি প্রসাদ ও ডা. হেমং শেটিয়ার কাছে তাকে হস্তান্তর করেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনিসুর করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআর রংপুর সেক্টরের মেজর মাহবুব রাতে দুই বিএসএফ কর্মকর্তার কাছে অশোক সিংকে হস্তান্তর করেনস।
এরপরই বিএসএফ কর্মকর্তারা তাকে নিয়ে বিডিআরের গাড়িতে করে তেঁতুলিয়া যাত্রা করেন।
সোমবার ভোরে অশোক সিংকে হাসপাতালে আনা হয়। এখানে তিনি ১০ নম্বর সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২১২ঘ.
bdnews24