গাইবান্ধা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাছে শনিবার রাতে ট্রাকের ধাক্কায় তিনজন মারা গেছেন।
এরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাঁঠালি গ্রামের ওয়াহেদ আলী (২৫), মেহেরপুর জেলার দাপাচা গ্রামের রেজাউল মণ্ডল (৪০) এবং অজ্ঞাত পরিচয় একজন।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক সুব্রত কুমার জানান, রাত ৩টার দিকে রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক বোয়ালিয়ায় এলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি গরু বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং অপর দু'জন গোবিন্দগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ট্রাক দুটি এবং রংপুর থেকে আসা ট্রাকের চালক বাদশা মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৪৫ ঘ.
bdnews24