২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন মনীন্দ্রলাল ত্রিপুরা

অনুপম ত্রিপুরা হত্যা মামলার আসামি খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরাকে রোববার জামিন দিয়েছে জেলা জজ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

খাগড়াছড়ি, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুপম ত্রিপুরা হত্যা মামলার আসামি খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরাকে রোববার জামিন দিয়েছে জেলা জজ আদালত। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তাকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট রিপল চাকমা। দুপুরে খগড়াছড়ি জেলা জজ মো. মোক্তার আহমেদ ৩০ হাজার টাকা মুচলেকায় মনীন্দ্রলালকে জামিন দেন। রিপল চাকমা বলেন, "মনীন্দ্রলাল ত্রিপুরা এ হত্যা মামালার এজাহারভুক্ত আসামি নন। হয়রানি করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়।" খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অনুপম ত্রিপুরা গত ১৪ জুলাই খুন হন। ওইদিনই খাগড়াছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই হত্যা মামলার গ্রেপ্তার চার আসামির জবানবন্দি অনুযায়ী মনীন্দ্রলালকে গত ৩১ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। মামলার বাকি আসামিরা হলেন- পরেন ত্রিপুরা, শান্তি বিকাশ চাকমা, মোশাররফ হোসেন, কোলনাথ ত্রিপুরা ও আওয়াল গাজী। তারা খাগড়াছড়ি জেলা কারাগারে আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৩২ ঘ.