২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী ফারুক ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

মুদ্রা পাচারের অভিযোগে প্রশিকার চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মেদ ও তার ছেলে ড. কাজী রুবায়েত আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের অভিযোগে প্রশিকার চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মেদ ও তার ছেলে ড. কাজী রুবায়েত আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রোববার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। গত ২২ জুন বাদি হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। মামলায় বলা হয়, ২০০৭ সালের ২৩ জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রশিকা কম্পিউটার সিস্টেম ট্রাস্ট প্রতিষ্ঠান থেকে বিদেশি প্রতিষ্ঠান মদিনা এনামেলের বরাবরে ১ কোটি ৩ লাখ ৬৭ হাজার ৬২৪ টাকা অবৈধভাবে হস্তান্তর করা হয়। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯১৮ঘ.