২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় খাই মুক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'খাই মুক' শনিবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশের মসলিপাটনামের কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 08:07 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'খাই মুক' শনিবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশের মসলিপাটনামের কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত 'খাই মুক' আরও জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। শনিবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ দিয়ে এটি উপকূল অতিক্রম করতে পারে। দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং ও মংলা সমুদ্র বন্দর থেকে ১১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার যা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সমুদ্রে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/১৭১৪ঘ.