২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

রাজধানীর মিরপুরে কাজীপাড়া এলাকায় বৃহস্পতিবার বাসের চাপায় রেনু আক্তার (৩৫) নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তার মৃত্যুতে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার ক্ষুব্ধ শ্রমিকরা আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম) - রাজধানীর মিরপুরে কাজীপাড়া এলাকায় বৃহস্পতিবার বাসের চাপায় রেনু আক্তার (৩৫) নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তার মৃত্যুতে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার ক্ষুব্ধ শ্রমিকরা আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। মিরপুর থানার উপ-পরিদর্শক তাজ নাহার জানান, সকাল সাড়ে ১১টার দিকে রোকেয়া সরণিতে কাজীপাড়া ওভারব্রিজের নীচে রাস্তা পারাপারের সময় বাড্ডা-মিরপুর রুটে চলাচলকারী একটি বাস রেনু আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেনু মিরপুর ১৪ নম্বর সেকশনে ভিশন গার্মেন্টেসের শ্রমিক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশেপাশের গার্মেন্টস কারখানা থেকে শতাধিক শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করে। তারা প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ বাস ও চালক শামীমকে আটক করলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এমএসবি/২০৩৬ ঘ.