২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম দুটি ট্রেন বন্ধের দিনও চলবে

মেঘনা সেতুতে সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম সড়কপখে তীব্র যানজটের প্রেক্ষাপটে সুবর্ণ এক্সপ্রেস এবং মহানগর গোধূলী এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিনেও চলবে। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 08:27 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা সেতুতে সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম সড়কপখে তীব্র যানজটের প্রেক্ষাপটে সুবর্ণ এক্সপ্রেস এবং মহানগর গোধূলী এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিনেও চলবে। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ ও মহানগর গোধূলী এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন যথাক্রমে শুক্র ও রোববার। অর্থাৎ এই দুই দিনেও ট্রেন দুটি এই মাস চলবে। মাসের শুরুতে মেঘনা সেতুতে সংস্কার কাজ শুরু হয়, এ কাজ পুরো মাস জুড়েই চলবে। সংস্কার কাজের জন্য সেতুর ওপর একপাশ দিয়ে পারাপার চলছে। ফলে প্রায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩২৮ ঘ.