২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেজা কনস্ট্রাকশনের এমডির বিরুদ্ধে চুরি, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ দায়ের

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদি রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মো. আফতাব উদ্দিনের বিরুদ্ধে চুরি, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অভিযোগ দায়ের হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদি রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মো. আফতাব উদ্দিনের বিরুদ্ধে চুরি, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অভিযোগ দায়ের হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বুধবার মামলা আকারে এ অভিযোগ দায়ের করেছেন সুনিপুণ অর্গানিক্স লিঃ এর পরিচালক মো. সফিকুর রহমান। মহানগর হাকিম ড. আব্দুল মজিদ বাদির বক্তব্য নিয়ে মামলাটি তদন্ত করে এজাহার হিসাবে গণ্য করার জন্য ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। আরজিতে বলা হয়েছে, বাদি সফিকুর রহমান রাজবাড়ি জেলার গোয়ালন্দে 'সুনিপুণ অর্গানিক্স লি,' নামে একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ স্থাপন করেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক খান মো. আফতাবউদ্দিন প্রতিষ্ঠানটি কিনতে ইচ্ছা প্রকাশ করলে ওই প্রতিষ্ঠানের মূল্য ধরা হয় ২২ কোটি ৫০ লাখ টাকা। অভিযোগে বলা হয়, আফতাব বাদির ১২ কোটি টাকার ব্যাংক লোন পরিশোধ করবেন এবং বাদি বাকী ১০ লাখ ৫০ হাজার টাকা হাতে হাতে পরিশোধ করবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গত ৩০ আগস্ট আফতাব তার দুই কর্মচারি মেসবাহউল আলম চৌধুরী ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে বাদির ধানমন্ডির কার্যালয়ে আসেন এবং এক ফাঁকে বাদির চেক ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২৪১ঘ.