২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে তিন দিনব্যাপী কম্পিউটার উৎসব শুরু

ইসলমী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী কম্পিউটার উৎসব শুরু হয়েছে মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এ উৎসবের আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি কম্পিউটার অ্যাসোসিয়েশন (ইউকা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলমী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী কম্পিউটার উৎসব শুরু হয়েছে মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এ উৎসবের আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি কম্পিউটার অ্যাসোসিয়েশন (ইউকা)। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এএসএম আনোয়ারুল করিম উৎসব উদ্বোধন করেন। এর পর একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উৎসব উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন- ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মাহবুবুর রহমান, অনুষ্ঠান সমন্বয়কারী ফারুকুজ্জামান খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. বাবুল ইসলাম, আশেক রায়হান মাহমুদ, ইব্রাহিম আব্দুল্লাহ, রবিউল হক, কম্পিউটার সোর্সের কুষ্টিয়া শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল আউয়াল পাশা, ইউকার সদস্য শামীম, অংকন, শিমুল, নাহিদ, হাবিব, তুষার, মেজবাহ, রায়হান, হুমায়ুন, বেলাল প্রমুখ। কম্পিউটার সোর্সের সহাযোগিতায় আয়োজিত উৎসবে কম্পিউটারের বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা, কম্পিউটার সামগ্রী প্রদর্শনী, বিভিন্ন প্রকল্প উপস্থাপন ও সেমিনার অনুষ্ঠিত হবে বলে ইউকা কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.