২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ও পাবনায় জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মহানগর জামায়াত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মহানগর জামায়াত। একই ঘটনায় পাবনা জেলা জামায়াতও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় সোমবার দুপুরে নিজামী, মুজাহিদ ও বিএনপি নেতা এম সাইফুর রহমানকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, বিকেল সোয়া ৪টায় মহানগর জামায়াত নগরীর বন্দরবাজারের কুদরত উল