২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় রোববার সকালে ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন। অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লালখান বাজার এলাকায় রোববার সকালে ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন। অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আনোয়ার (২৫) ও মো. রনি (২৮)। এদের মধ্যে রনির হাঁটুতে গুলি লেগেছে। আহত অন্যজন হলেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার বাবুল আকতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বাবুল আকতার বলেন, "আনোয়ার ও রনি ছিনতাইয়ের উদ্দেশ্যে নগরীর অলঙ্কার মোড়ে যাচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে রনি গুলিবিদ্ধ হয়। পরে দুজনের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।" পুলিশ কমকর্তা বলেন, "গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বলেছে, তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করত। বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীরাই তাদের মূল টার্গেট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জেকে/১৬২৮ ঘ.