২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিষ মাখানো ছাগল খেয়ে মেছো বাঘের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামে বৃহস্পতিবার রাতে বিষ মাখানো ছাগল খেয়ে মারা গেছে একটি মেছো বাঘ ও দুটি শিয়াল। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের বাশিরুদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে মেছো বাঘ ঢুকে একটি ছাগলকে মেরে ফেলে এবং আরেকটিকে জখম করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামে বৃহস্পতিবার রাতে বিষ মাখানো ছাগল খেয়ে মারা গেছে একটি মেছো বাঘ ও দুটি শিয়াল। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের বাশিরুদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে মেছো বাঘ ঢুকে একটি ছাগলকে মেরে ফেলে এবং আরেকটিকে জখম করে। এতে বাশিরুদ্দিন ক্ষিপ্ত হয়ে মৃত ছাগলটিতে বিষ মাখিয়ে পার্শ্ববর্তী মাঠে গাছে ঝুলিয়ে রাখে। এ ছাগলের মাংস খেয়ে মেছো বাঘ ও দু'টি শিয়াল মারা যায়। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর এগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.