২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খালেদার জনসভা উপলক্ষে বিএনপির ব্যাপক প্রস্তুতি

চেয়ারপারসন খালেদা জিয়ার শুক্রবারের চট্টগ্রাম সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। বিকেলে চট্টগ্রামের লালদিঘী ময়দানের জনসভায় বক্তৃতা করবেন তিনি। ঢাকা থেকে গাড়িবহর নিয়ে আসার পথে সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন পথসভায়ও বক্তৃতা করার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারপারসন খালেদা জিয়ার শুক্রবারের চট্টগ্রাম সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। বিকেলে চট্টগ্রামের লালদিঘী ময়দানের জনসভায় বক্তৃতা করবেন তিনি। ঢাকা থেকে গাড়িবহর নিয়ে আসার পথে সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন পথসভায়ও বক্তৃতা করার কথা। বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন মহানগর বিএনপিসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। মঞ্চ তৈরিসহ সাজানো হচ্ছে লালদিঘী ময়দান। জামিনে কারাগার থেকে মুক্তির পর এই প্রথম চট্টগ্রাম আসছেন বিএনপি চেয়ারপারসন। আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লালদীঘির জনসভায় আমরা লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছি। শুক্রবার চট্টগ্রাম মিছিলের নগরীতে পরিণত হবে।" এদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবারের জনসভায় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'বিপ্লব ও সংহতি দিবস' পালন উপলক্ষে লালদীঘির জনসভা আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এসকে/২০৫১ঘ.