২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগর বিরোধ: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ঢাকা

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে চলমান বিবাদের কুটনৈতিক মীমাংসা চাইলেও যেকোন ধরনের ঘটনার জন্য বাংলাদেশ 'প্রস্তুত' রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 07:51 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে চলমান বিবাদের কুটনৈতিক মীমাংসা চাইলেও যেকোন ধরনের ঘটনার জন্য বাংলাদেশ 'প্রস্তুত' রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, "মিয়ানমার বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকা থেকে যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে বলে আমরা শুনেছি।" তবে মিয়ানমার ইতোমধ্যেই সেখান থেকে সরে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি 'কিছু' জানেন না বলেও জানান। চলমান এ বিবাদ নিয়ে আলোচনার জন্য ইয়াঙ্গুন সফররত পররাষ্ট্র সচিব মো: তৌহিদ হোসেনের সঙ্গে কথা বলেছেন বলেও উপদেষ্টা জানিয়েছেন। উপদেষ্টা বলেন, "বিবাদ মীমাংসা নিয়ে আজকে (বৃহস্পতিবার) তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের।" সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত এ এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে বেশ কয়েকদিন ধরেই দেশ দ'ুটির মধ্যে বিবাদ চলছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে দুবার ডেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা। একইসঙ্গে ঘটনাস্থলে নৌবাহিনীর জাহাজও পাঠানো হয়। সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিবাদ মীমাংসা এবং সম্ভাব্য জ্বালানী সহযোগিতার বিষয় নিয়ে এ বছর বেশ কয়েকবার দেশ দুটি আলোচনায় বসে। বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে তেল ও গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জিএনএ/১৩৪৪ ঘ.