২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'অগ্রহণযোগ্য নির্বাচন' পরিহারের আহ্বান খালেদার

সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, "আবারও একটি অগ্রহণযোগ্য নির্বাচন দেশে সঙ্কট প্রকট করে তুলতে পারে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, "আবারও একটি অগ্রহণযোগ্য নির্বাচন দেশে সঙ্কট প্রকট করে তুলতে পারে। (বিস্তারিত) তিনি 'এ পথ' পরিহারের জন্য সবার প্রতি আহ্বান জানান। গুলশানের নিজ কার্যালয়ে রাত ৮টার দিকে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খালেদা জিয়া 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' দিয়ে শুরু করে বলেন, "জাতির চরম সন্ধিক্ষণে" তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে কিছু কথা বলতে চান। তিনি 'বর্তমান সঙ্কট' থেকে উত্তরণে জাতীয় ঐক্যের আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, "একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই বর্তমান সঙ্কট থেকে বেরিয়ে আসতে হবে।" অতীতের 'সব ভুল' অতিক্রম করে সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সবাইকে পক্ষপাতমুক্ত ও উদার হওয়ারও আহ্বান জানান তিনি। বিএনপি বেশ কিছুদিন থেকেই 'নীল নকশা ও পাতানো নির্বাচনের' আশঙ্কা প্রকাশ করে সমর্থকদের এর বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে আসছে। তারা বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় দাবি করে নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি হয়নি বলেও দাবি করে আসছে। গত দুই বছরে অনেক ভূল ও 'প্রতিহিংসার চর্চা' হয়েছে অভিযোগ করে খালেদা জিয়া দাবি করেন, এতে তিনি, তার পরিবার এবং দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বলেন, "দেশের ক্ষতি হয়েছে আরও বেশি।" 'প্রতিহিংসার এ পথ' পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমি কখনোই প্রতিহিংসায় বিশ্বাস করি না। যে যাই করুক না কেন আমরা আগামীতে তাদের সবার সঙ্গে ন্যায়সঙ্গত ও আইনানুগ আচরণ করার আশ্বাস দিচ্ছি।" খালেদা জিয়া বলেন, বর্তমানে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ও গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া সংশয়াচ্ছন্ন। তিনি বলেন, "দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। মানুষ সীমাহীন সঙ্কটের মধ্যে আছে। তারা দিশেহারা। এ নাজুক অবস্থা থেকে উত্তরণে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য ও সংহতি।" তিনি দেশবাসীকে বিভাজন ভুলে সামনের দিকে এগুনোর আহ্বান জানান। সাংবাদিকের কাছে বক্তব্য দেওয়ার পরই খালেদা জিয়ার সঙ্গে চারদলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। বিডিনিউজ য়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআরএফ/এসএনডি/এসকে/২১৪৬ঘ.