২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহীউদ্দিন আলমগীরের দুই ছেলের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব না দেওয়ার অপরাধে আওয়ামী নেতা ড. মহীউদ্দিন খান আলমগীরের দুই ছেলে জয় আলমগীর ও জালাল আলমগীরকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব না দেওয়ার অপরাধে আওয়ামী নেতা ড. মহীউদ্দিন খান আলমগীরের দুই ছেলে জয় আলমগীর ও জালাল আলমগীরকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে জয় ও জালালকে পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডেরও আদেশ দেন বিচারক। বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। জয় ও জালাল পলাতক থাকায় তাদের আটক বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে। স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব না দেওয়ার অভিযোগে গত ১১ জুন কমিশনের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় জয় ও জালালের বিরুদ্ধে দুটি মামলা করেন। দুর্নীতির দায়ে গত বছরের ২৬ জুলাই মহীউদ্দীন খান আলমগীরকে ১৩ বছরের কারাদণ্ড দেন আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/২০০২ঘ.