ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার প্রতিবাদ উপেক্ষা করেই বঙ্গোপসাগরে বিরোধপূর্ণ এলাকায় খনিজ অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে মিয়ানমার।
এ কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সংঘাতের বদলে কূটনৈতিক পন্থায় সঙ্কট সমাধানে বাংলাদেশের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশের দাবি করা জলসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে কয়েকদিন আগে কয়েকজন প্রকৌশলীসহ নৌযান ও অনুসন্ধানের যন্ত্রপাতি পাঠায় মিয়ানমার। খবর শুনে বাংলাদেশ সেখানে নৌবাহিনীর জাহাজ পাঠায়।
ওই ঘটনার পরপরই বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানায়। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকেও দুই দফা তলব করা হয়। জলসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি প্রতিনিধি দল বুধবার মিয়ানমার যাচ্ছে।
ইফতেখার চৌধুরী মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "অমীমাংসিত এলাকায় তেল ও গ্যাস উত্তোলন থেকে বাংলাদেশ নিজেদের বিরত রেখেছে। আমরা আশা করছি, মিয়ানমারও তাই করবে।"
এ বিষয়ে কূটনৈতিক সমাধানে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "কোনও ধরনের সংঘাত নয়, আমরা কূটনৈতিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করব।"
"বাংলাদেশ একটি শান্তিকামী দেশ। তবে এই বিষয়টিও আমরা স্পষ্ট করছি, আমাদের সার্বভৌমত্ব রক্ষায় যা যা করা দরকার, তা আমরা করব।"
পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার মিয়ানমার যাচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, "তারা এ সমস্যা সমাধানের চেষ্টা চালাবে।"
তিন সদস্যের ওই প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডোর এম খুরশিদ আলম এবং কমোডোর মো. হাবিবুর রহমান ভুঁইয়া।
পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলসীমা নিয়ে চলমান বিরোধ মীমাংসা না হওয়া পর্যন্ত ওই এলাকা থেকে সব ধরনের যন্ত্রপাতি তাদের (মিয়ানমার) সরিয়ে নিতে বলব।"
"তাদের জানাব- বাংলাদেশ চায় অমীমাংসিত এলাকা থেকে যত দ্রুত সম্ভব নৌযান ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হোক।"
ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-মিয়ানমারের জলসীমা পুনর্নির্ধারণ সংক্রান্ত আলোচনার নেতৃত্বদানকারী অতিরিক্ত পররাষ্ট্র সচিব এমএকে মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আশা করছি, আলোচনার মধ্য দিয়েই এ সমস্যার সমাধান হবে।"
অক্টোবরের প্রথম সপ্তাহেই মিয়ানমারের জান্তার দ্বিতীয় সর্বোচ্চ নেতা সিনিয়র ভাইস জেনারেল মং অয়ের নেতৃত্বে মন্ত্রিপরিষদের সাত সদস্যসহ ৫৫ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে।
তখন ওই প্রতিনিধি দল আশ্বাস দিয়েছিল, সমুদ্রের বিরোধপূর্ণ এলাকার সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত অনুসন্ধান কাজ করবে না।
কিন্তু স
bdnews24