২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের গুলিতে রাজধানীতে ব্যবসায়ী আহত

চাঁদা না দেওয়ায় রাজধানীর সূত্রাপুরে সোমবার হাসিবুল হক জাকির (৩২) নামে এক ব্যবসায়ীর মাথায় গুলি করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 05:43 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় রাজধানীর সূত্রাপুরে সোমবার হাসিবুল হক জাকির (৩২) নামে এক ব্যবসায়ীর মাথায় গুলি করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে সূত্রাপুরের করাতিটোলা মন্দিরের গলিতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত এক ব্যাক্তির জানাজা পড়তে জাকির সেখানে গিয়েছিলেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা খুব কাছ থেকে জাকিরের মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, "দুই বছর আগে জাকির ডাকাত শহীদ গ্র"পকে ১০ লাখ টাকা চাঁদা দেন। কিছুদিন আগে ওই দলের সন্ত্রাসীরা তার কাছে আরো ২০ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ডাকাত শহীদের লোকজন তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।" ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জাকির আগামী সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার ৭৬ নম্বর ওয়ার্ডের কমিশনার পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩৩৭ ঘ.