ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল সোমবার বিকেল থেকে আবার শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার উজানিশার সেতু মেরামতের জন্য রোববার সন্ধ্যা ৬টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ জানান, মেরামত কাজ শেষে সোমবার বিকেল ৪টায় যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে। এর ফলে মহাসড়কে যান চলাচল আবার শুর হয়েছে বলেও তিনি জানান।
সেতু মেরামত কাজের জন্য রোববার ৬টা থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত এ মহাসড়কে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সওজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24