২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে আগুনে তরুণীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের একটি বাড়িতে আগুন লেগে শেফালী বেগম (২০) নামে প্রতিবন্ধী এক তরুণী মারা গেছেন। স্থানীয় সাংবাদিক জাহেদুল ইসলাম পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১২টার দিকে বরকল গ্রামের শেখ মোহাম্মদের ঘরে আগুন লেগে যায়। বাড়ির সবাই বের হতে পারলেও আগুনে পুড়ে মারা যান শেখ মোহাম্মদের মেয়ে শেফালী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের একটি বাড়িতে আগুন লেগে শেফালী বেগম (২০) নামে প্রতিবন্ধী এক তরুণী মারা গেছেন। স্থানীয় সাংবাদিক জাহেদুল ইসলাম পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১২টার দিকে বরকল গ্রামের শেখ মোহাম্মদের ঘরে আগুন লেগে যায়। বাড়ির সবাই বের হতে পারলেও আগুনে পুড়ে মারা যান শেখ মোহাম্মদের মেয়ে শেফালী। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আশপাশের আরো সাতটি বসতবাড়ি পুড়ে যায় বলেও জানান জাহেদুল ইসলাম দমকল বাহিনীর কর্মকর্তা বিধু শীল সোমবার শেফালীর মৃত্যুর খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পটিয়া ও সাতকানিয়া থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গেলেও এর আগেই গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলে।" আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৮৫০ ঘ.