ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকায় মিয়ানমার তেল ও গ্যাস অনুসন্ধান শুরু করলেও দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকায় তেল গ্যাস অনুসন্ধানের বিষয়টি দ'ুদেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক কোন প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, "প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরো অনেক দিক রয়েছে।"
সেপ্টেম্বর মাসে মিয়ানমারের জেনারেল মং আই'র বাংলাদেশ সফর, সমুদ্রসীমানা এবং বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে সা
bdnews24