২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে রোববার ভোরে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। বাজারের প্রেমানন্দ দাসের মনোহারী দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন দমকল কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

নরসিংদী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে রোববার ভোরে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। বাজারের প্রেমানন্দ দাসের মনোহারী দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন দমকল কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আগুনে প্রেমানন্দ দাস, মানিক মিয়া, নিবাসচন্দ্র দাস ও হারিছুল হক মোল্লার মনোহারী দোকান এবং বিপ্লব দাসের পোল্ট্রি খাবারের দোকানসহ ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। নরসিংদী ও মাধবদী দমকলের দ'ুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। নরসিংদী দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বাজারের গলিগুলো সরু হওয়ায় দমকলের গাড়ি ঢোকানো সম্ভব ছিল না। সে কারণে আগুন নেভাতে দেরি হয়। তিনি জানান, আগুনে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের প্রাথমিক অনুমান। পাঁচদোনা বাজার বণিক সমিতি সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক সাঈদ হাসান কাজল পঞ্চাশ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪১ ঘ.