কুমিল্লা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার উজানিশার ব্রীজের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল ওয়াহিদ জানান, সংস্কার কাজের জন্য এ সময়ে উক্ত সেতু দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১১৪ ঘ.
bdnews24