২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক কল্যাণ কেন্দ্র করেছে বিজিএমইএ

তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ গাজীপুরে একটি শ্রমিক কল্যাণ কেন্দ্র স্থাপন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

গাজীপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ গাজীপুরে একটি শ্রমিক কল্যাণ কেন্দ্র স্থাপন করেছে। বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ শনিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ভাড়া বাড়িতে এ কেন্দ্র উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজিএমইএ নেতারা বলেন, শ্রমিক অসন্তোষসহ শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যা দেখভাল করার জন্য কল্যাণ কেন্দ্রটি করা হয়েছে। ভবিষ্যতে এখানে চিকিৎসা ও তথ্যকেন্দ্রও থাকবে। অনুষ্ঠানে বিজিএমইএ সহসভাপতি হারুন অর রশীদ, সহসভাপতি (অর্থ) মাহমুদ হাসান খান, পরিচালক রশীদ আহমেদ হুসাইনী ও এস এম মান্নান কচি, সাবেক সহসভাপতি শামসুদ্দীন আহমেদ, ইন্ট্রামেক্স গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম এনায়েত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৫০ ঘ.