২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের আবার ক্ষমতায় বসানোর প্রক্রিয়া চলছে: খালেকুজ্জামান

দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণের হাত থেকে দেশকে রক্ষা করা কথা বলা হলেও বর্তমান সরকার দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের আবার ক্ষমতায় বসানোর প্রক্রিয়া চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক খালেকুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণের হাত থেকে দেশকে রক্ষা করা কথা বলা হলেও বর্তমান সরকার দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের আবার ক্ষমতায় বসানোর প্রক্রিয়া চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক খালেকুজ্জামান। তিনি বলেন, "স্বাধীনতার পর গত ৩৭ বছর ধরে বহুদলীয়, একদলীয়, সামরিক শাসন, রাষ্ট্রপতির শাসন, জরুরি অবস্থা জারিসহ নানাভাবে বুর্জোয়া শাসকগোষ্ঠী দেশ শাসন করলেও জনজীবনের সংকট সমাধানে বার বার ব্যর্থ হয়েছে।" শনিবার চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে বাসদের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ্লবের ৯১তম বার্ষিকী উপলক্ষে কর্মী ও সুধী সমাবেশ খালেকুজ্জামান একথা বলেন। তিনি বলেন, "পুঁজিবাদী পথে নয়, ইতিহাসের অনিবার্য পরিণতি সমাজতান্ত্রিক ব্যবস্থাই পারে দেশকে বাঁচাতে।" সর্বগ্রাসী সংকটে জর্জরিত দেশ বাঁচাতে বাম বিকল্প গড়ে তোলার আহ্বান জানান খালেকুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসদ এর সমন্বয়ক রবিউল হাসান ডলারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রী সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য জাহেদুল হক মিলু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রট নেতা ওসমান আলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেত্রী তাসলিমা নাজনীন সুরভী, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম রেজা, শফিকুল আলম, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, আদিবাসী নেত্রী বিশুত মনি টপ্পো প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.