২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব সমাজকে বাদ দিয়ে উন্নয়ন প্রচেষ্টা সফল হবে না: ফখরুদ্দীন

দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে যুব সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 07:45 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে যুব সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজ। তাদের বাদ দিয়ে কিংবা পিছনে রেখে কোনও উন্নয়ন প্রচেষ্টা সফল হবে না। শনিবার জাতীয় যুবদিবস- ২০০৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে আয়োজিত ওই অনুষ্ঠানে ১০ জন সফল যুবকর্মীকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়। এবারের যুব দিবসের প্রতিপাদ্য হচ্ছে-'যুগোপযোগী প্রশিক্ষণ, যুব বেকারত্ব নিরসন'। প্রধান উপদেষ্টা বলেন, "যুবসমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক। কর্মপ্রত্যাশী ও অনুৎপাদনশীল যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সৃশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের বিষয়টি জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত ইস্যু।" তিনি বলেন, 'মনে রাখবেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজ। তাদের বাদ দিয়ে কিংবা পিছনে রেখে কোনও উন্নয়ন প্রচেষ্টা সফল হবে না।" যুব দিবসের এবারের প্রতিপাদ্য যথার্থ- মন্তব্য করে ফখরুদ্দীন আহমদ বলেন, "আমরা বাস্তবতার আলোকে দেখেছি, যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে দেশের শিল্প, কল-কারখানা ও বিশেষায়িত পেশায় দক্ষ জনশক্তির যথেষ্ট অভাব রয়েছে। এতে উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।" যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, "শ্রমবাজারের চাহিদা ও মান অনুযায়ী যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম তৈরি করার কাজ হাতে নেওয়া হয়েছে। আমার বিশ্বাস, এসব কার্যক্রমের মাধ্যমে আমরা দেশে ও বিদেশের শ্রমবাজার অনুসারে দক্ষ ও যুগপোযোগী মানবসম্পদ উপহার দিয়ে বেকারত্ব নিরসন এবং জনশক্তি উন্নয়নে সমর্থ হব।" ফখরুদ্দীন আহমদ কারিগরি এবং বিশেষায়িত শিক্ষা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণ কর্মসূচি ঢেলে সাজানোর পরামর্শ দেন। যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, "যুবসমাজের দূরদৃষ্টি, প্রত্যয়, মেধা ও অদম্য মনোবলের প্রতি ব্যক্তিগতভাবে আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি, সমাজ, সংসার, রাজনীতি সর্বক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে আপনাদের ভূমিকা অগ্রগণ্য। দেশ গড়ার নতুন সংগ্রামে আপনাদের যথাযোগ্য নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে।" প্রধান উপদেষ্টা বলেন, "সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সক্ষম, আর্তমানবতার সেবায় অনুপ্রাণিত