ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের প্রশাসনিক কর্মকর্তা শাহবাজ খান (৫৫) শুক্রবার বিকেলে আগারগাঁও এলাকায় বাস চাপায় মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক ওয়ালিউল্লাহ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বাসে করে আগারগাঁওয়ের বাসায় ফিরছিলেন শাহবাজ খান। আগারগাঁও বাসস্ট্যান্ডের কাছে এসে চলন্ত বাস থেকে নামার সময় একই বাসের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে। বাসসহ চালক পালিয়ে গেছে।
নিহতের শ্যালক গিয়াসউদ্দীন জানান, শাহবাজ খান পরিবার নিয়ে আগারগাঁও এলাকার ই/৬০ সরকারি স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তার তিন মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জেকে/২২২৫ ঘ.
bdnews24