২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে শিশু নিহত

বাড়ির সীমানা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আতিকুড়া গ্রামে শুক্রবার দুপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাড়ির সীমানা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আতিকুড়া গ্রামে শুক্রবার দুপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। নিহতের নাম রাশিদা বেগম (১০)। সে আতিকুড়া গ্রামের আলাল মিয়ার মেয়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। নাসির নগর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতিকুড়া গ্রামের আলাল ও আবু নাসেরের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আলালের মেয়ে রাশিদা ঘটনাস্থলেই মারা যায়। উপ-পরিদর্শক জানান, নাসেরের সমর্থকরা আলালের তিনটি বসতঘরও ভাঙচুর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.