২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালি এলাকা থেকে বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

খুলনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালি এলাকা থেকে বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- খুলনার পাইকগাছা উপজেলার বসুড়ার চরের সাদ্দাম (২৫), আব্দুল লতিফ (২৫), কয়রা উপজেলার মহেশ্বরীপুরের হরিদাস (২৬), সাতক্ষীরার শ্যামনগরের আশুতোষ (২৬), রমেশ মণ্ডল (২০) ও বিশ্বনাথ সরকার (২৫)। এদের কাছ থেকে দু'টি বিদেশি বন্দুক, একটি রিভলবার এবং ২২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান জানান, উপজেলার গড়ইখালি গ্রামের পুষ্পেন্দু বিকাশ মন্ডলের বাড়িতে বুধবার রাত ৩টার দিকে একদল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজন এবং এলাকাবাসী চিৎকার শুরু করে। চিৎকার শুনে পুলিশের একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহায়তায় ছয় ডাকাতকে গ্রেপ্তার করে। ওসি জানান, গ্রেপ্তারকৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.