ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্যের ব্যবসায় জড়িত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিবন্ধন (লাইসেন্স) নেওয়ার আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান গোলাম রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাইসেন্সের জন্য আবেদনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন, সঞ্চালন, বিতরণকারী এবং পেট্রোলিয়ামজাত পণ্যের ব্যবসায় জড়িত সব প্রতিষ্ঠানকেই লাইসেন্স নিতে হবে।"
আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না বলে তিনি জানান।
বিইআরসি কর্মকর্তারা জানান, নিবন্ধন নেওয়ার সময়সীমা এ নিয়ে চার বার বাড়ানো হলো। প্রথমবার এপ্রিল মাস পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। এরপর জুন ও অক্টোবর মাস পর্যন্ত সময় বাড়ানো হয়। অনেক প্রতিষ্ঠানই এখনো আবেদন না করায় বা নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া শেষ না হওয়ায় আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হলো।
২০০৬ সালে এক সরকারি আদেশের মাধ্যমে নিবন্ধনের এ নিয়ম জারি করা হয়। বলা হয়েছিল এ সংক্রান্ত প্রবিধি (রেগুলেশন) প্রকাশের ১২০ দিনের মধ্যে লাইসেন্স নিতে হবে। তবে ওই সময় বিইআরসি সক্রিয় না থাকায় এ আদেশ কার্যকর করা হয়নি।
তবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিইআরসি চলতি বছর এ ব্যাপারে নতুন করে উদ্যোগ নেয় এবং শতাধিক প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয়। স
bdnews24