২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে তিন 'চরমপন্থী'র মৃত্যুদণ্ড

হত্যার দায়ে তিন 'চরমপন্থী'কে মৃত্যুদণ্ড দিয়েছে চুয়াডাঙ্গার একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহার হোসেন বুধবার এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার দায়ে তিন 'চরমপন্থী'কে মৃত্যুদণ্ড দিয়েছে চুয়াডাঙ্গার একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহার হোসেন বুধবার এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হচ্ছে- চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাণ্ডারদহ গ্রামের আকতারুজ্জামান সোহাগ (৩৫) ও কাউছার আলী (৩২) এবং ঝিনাইদহ সদর উপজেলার ভবানীপুর গ্রামের আলম ওরফে ছোট খোকা (৩৮)। তারা তিন জনই পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) সদস্য। সদর উপজেলার যদুপুর গ্রামের চার খুন মামলায় তাদের এ দণ্ডাদেশ হয়। দণ্ডিতদের মধ্যে সোহাগ পলাতক। অভিযুক্ত অপর সাত আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ২৭ জুন রাতে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কয়েকজন যদুপুর প্রামের আবুল কাশেমের বাড়িতে চাঁদা নিতে আসে। গৃহকর্তাকে না পেয়ে তাদের বাড়িতে অবস্থানকারী চার জনকে গুলি করে হত্যা করে। পরদিন আবুল কাশেম বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করে। সদর থানার তৎকালনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩১ আগস্ট ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে দুই আসামির মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৯ ঘ.