২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলামাইনযুক্ত দুধ: আদালত অবমাননার মামলার শুনানি মুলতবি

মেলামাইনযুক্ত গুঁড়োদুধ বিক্রি বন্ধে কার্যকর ভূমিকা না নেওয়ায় তিন সচিব ও পুলিশের মহা পরিদর্শকের বিরুদ্ধে করা আদালত মামলার শুনানি দুদিনের জন্য মুলতবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেলামাইনযুক্ত গুঁড়োদুধ বিক্রি বন্ধে কার্যকর ভূমিকা না নেওয়ায় তিন সচিব ও পুলিশের মহা পরিদর্শকের বিরুদ্ধে করা আদালত মামলার শুনানি দুদিনের জন্য মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাই এর বেঞ্চ মঙ্গলবার সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে মুলতবির এ আদেশ দেন। বৃহস্পতিবার ফের শুনানি হবে। মামলাকারীদের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ শুনানিতে বলেন, হাইকোর্টের নির্দেশ জানানোর পরও সরকার মেলামাইনযুক্ত গুঁড়োদুধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই সরকার আদালত অবমাননা করেছে। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোজাম্মেল হোসেন বলেন, সরকার মেলামাইনযুক্ত গুঁড়োদুধ বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আদালত বলেন, সরকার কী পদক্ষেপ নেয় তা দেখার জন্য দু'দিন শুনানি মুলতবি রাখা হল। বানিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও পুলিশের মহাপরির্শকের বিরুদ্ধে গত ২৭ অক্টোবর মানবাধিকার সংগঠন হিউম্যান অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুুুপ্রিম কোর্টের আটজন আইনজীবী আদালত অবমাননার মামলাটি করেন। এর আগে গত ২৩ অক্টোবর হাইকোর্ট মেলামাইনযুক্ত যেসব ব্র্যান্ডের গুঁড়োদুধ পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হয়েছে সেগুলো প্রদর্শন ও বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেয়। এসব ব্র্যান্ড হচ্ছে- ডিপ্লোমা, রেডকাউ, ডানো, ইয়াশলি- ১, ইয়াশলি- ২,সুইট বেবি, নিডো ফর্টিফায়েড ও এনলিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২১৫৫ঘ.