২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতদের সহযোগিতার অভিযোগে ধামরাইয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

ডাকাত দলকে সহযোগিতা করার অভিযোগে মঙ্গলবার ভোরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

সাভার, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাকাত দলকে সহযোগিতা করার অভিযোগে মঙ্গলবার ভোরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ধামরাইয়ের জয়পুরা এলাকায় বাস ডাকাতির চেষ্টার ঘটনায় দায়ের মামলায় তাকে উপজেলার ফোর্ডনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধামরাই থানার উপ-পরিদর্শক আব্দুস ছালাম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকাতির প্রস্তুতিকালে জয়পুরা বাসস্ট্যান্ড থেকে এলাকাবাসী জনসেবা পরিবহনের একটি বাসসহ (ঢাকা মেট্রো-জ-১৪-১৭৬৭) তিন ডাকাতকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ সুমন সরকার (২২), মহন (৩৮) ও আলম (২২) নামের ওই তিন ডাকাতকে গ্রেপ্তার করে। উদ্ধার করে ১টি রামদা, ২টা ছোরা। এ ব্যাপারে ধামরাই থানায় বাস চালক আরিফুল ইসলাম একটি মামলা (নং-৩০) করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক বাস চালক জানিয়েছেন- বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে সাভার থেকে বাসটি ভাড়া নেন ইউপি সদস্য খালেক। আব্দুল ছালাম জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে ডাকাতরা বলেছে- খালেক তাদের দলের সর্দার। পরে আদালতের নির্দেশে খালেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৫৩ ঘ.