দিনাজপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কয়লানীতি সংশোধন এবং সাগরের নয়টি ব্লক ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে কেন্দ্রীয় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন পালিত হয়েছে।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার উদ্যোগে ১১টা থেকে আধঘণ্টা স্থায়ী মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনগুলো হল- ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটি, পৌর কমিটি, খনি এলাকার বিভিন্ন ইউনিয়ন কমিটি, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারি ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, সার্বিক মানব উন্নয়ন কেন্দ্র।
মানববন্ধন কর্মসূচি চলাকালে ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল তার বক্তৃতায় দাবি করেন, সরকার সাম্রাজ্যবাদ ও বহুজাতিক কোম্পানির স্বার্থে কৃষি জমি ধ্বংস করে উন্মুক্ত পদ্ধতি বহাল রেখে জাতীয় স্বার্থ বিরোধী কয়লানীতি প্রণয়ন এবং সাগরে নয়টি গ্যাসক্ষেত্র বহুজাতিক কোম্পানির কাছে ইজারা দেওয়ার চক্রান্ত করছে।
তিনি দাবি করেন, এর ফলে দেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা চরমভাবে বিঘি
bdnews24